দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে বালুভর্তি ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।
স্থানীয়রা জানান, সকালে ঘিলাতলী এলাকা থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলে করে পালংখালী বাজারের উদ্দেশে রওনা দেন। কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রুবেল মারা যান।
গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক ও সহকারী পালিয়ে যান।
হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএস/